23 C
আবহাওয়া
৭:৫০ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » বিমানের সিটের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

বিমানের সিটের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

শাহ আমানতে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

বিএনএ, ঢাকা : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে সাড়ে চার কেজি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

বুধবার (৩১ মার্চ) সকালে বিমানটি শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণের পর তল্লাশি চালিয়ে এসব সোনার বার পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর আহমেদ।

তানভীর আহমেদ জানান, দুবাই থেকে আসা বিজি ০৪৮ ফ্লাইটি সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্লাইটে স্বর্ণের বার পাচার করা হচ্ছে-এমন তথ্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রউফের কাছে ছিল। ওই তথ্যের ভিত্তিতে যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানটি তল্লাশি চালানো হয়। এ সময় বিমানের ৩-এ সিটের নিচে ৩৯ পিস স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন সাড়ে চার কেজি।

জব্দ এ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৬ লাখ ১৮ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তানভীর আহমেদ।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স