23 C
আবহাওয়া
৭:৪২ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে আজ

চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

বিএনএ ডেস্ক: সিলেট বিভাগের কিছু জায়গা, যশোর ও  কুষ্টিয়া অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পরে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম,রাজশাহী, রংপুর, ময়মনসিংহ  ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৯টার আবহাওয়া বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।এতে আরও বলা হয়, দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এদিকে,  রাজশাহী, গোপালগঞ্জ,পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।২৪ ঘণ্টা পরবর্তী দুইদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। এর পরের পাঁচদিনে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে  বলে জানান আবহাওয়া অধিদপ্তর।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স