27 C
আবহাওয়া
১১:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সান্তোস স্টেডিয়ামে পেলের শেষকৃত্য

সান্তোস স্টেডিয়ামে পেলের শেষকৃত্য

পেলে

স্পোর্টস ডেস্ক: ফুটবলের রাজা পেলে না ফেরার দেশে চলে গেছেন। এক মাস ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা গেছেন তিনি। তার ক্যারিয়ারের সেরা ম্যাচ যেখানে খেলেছেন, সেই সান্তোসের হোম ভেন্যু ভিয়া বেলমিরো স্টেডিয়ামে সোমবার ও মঙ্গলবার হবে তার শেষকৃত্য। ব্রাজিলের জনসাধারণ তাকে জানাবেন শেষ শ্রদ্ধা।

কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করে ৮২ বছর বয়সে মৃত্যু হলো পেলের। তার আসল নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। দেশের ফুটবল আইকনের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছেন রোববার দায়িত্ব ছাড়তে যাওয়া প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো। তার উত্তরসূরি নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা টুইটারে লিখেছেন, ‘তার মতো খুব কম সংখ্যক লোকই আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন।’

পেলের ক্লাব সান্তোস জানায়, লিজেন্ডের কফিন সোমবার সকালে আলবার্ট আইনস্টাইন হাসপাতাল ছাড়বে এবং তাদের মাঠের মাঝখানে রাখা হবে। ওইদিন সকাল ১০টায় জনসাধারণের জন্য স্টেডিয়ামের দরজা খুলে দেওয়া হবে এবং পরের দিন একই সময়ে শেষ হবে শেষকৃত্য।

তিনটি বিশ্বকাপ জেতা একমাত্র খেলোয়াড় পেলের কফিন সান্তোসের রাস্তায় প্রদক্ষিণ করবে এবং তার শতবর্ষী মা সেলেস্তের বাড়ির সামনে রাখা হবে। পেলের মাও বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী। তার দাফন হবে সান্তোসের ভার্টিকাল সিমেট্রি মেমোরিয়াল নেসরোপোল ইকুমেনিকাতে। শুধুমাত্র পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী