26 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » পাহাড় কাটায় তমা গ্রুপকে ৫০ কোটি টাকা জরিমানা

পাহাড় কাটায় তমা গ্রুপকে ৫০ কোটি টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তর

বিএনএ, চট্টগ্রাম : অনুমতির বাইরে দুই কোটি ২২ লাখ ঘনফুট পাহাড় কাটায় ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ এএন্ড কন্সট্রাকশন লিমিটেডকে, সাব ঠিকাদার মেসার্স হাসান ইন্টারন্যাশনালসহ তিন প্রতিষ্ঠানকে ৫০ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে নগরের খুলশির পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

তমা গ্রুপের পক্ষে শুনানিতে অংশ নেন সহকারী মহাব্যবস্থাপক হাতেম আলী মজুমদার ও জনসংযোগ কর্মকর্তা মো. জাকারিয়া। পরিবেশ অধিদপ্তরের পক্ষে চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক সেলিনা আক্তার ও সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের জন্য চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রাঙ্গাপাহাড় এলাকা থেকে তমা গ্রুপ দুই কোটি ২২ লাখ ঘনফুট পাহাড় কেটেছে। তাদের ৩৭টি পাহাড় কাটার অনুমোদন দেওয়া হয়েছিল। তমা গ্রুপ তার বাইরে গিয়ে ২০ টি পাহাড়ের দুই কোটি ২২ লাখ ঘনফুট বেশি মাটি কাটে। এধরনের অভিযোগ পেয়ে গত নভেম্বরে শুনানিতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর।

দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ অ্যান্ড কন্সট্রাকশন লিমিটেড। প্রকল্পের আওতায় চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার, রামু থেকে কক্সবাজার পর্যন্ত ১২ কিলোমিটার এবং রামু থেকে ঘুমধুম পর্যন্ত ২৮ কিলোমিটার রেলপথ নির্মিত হবে। ১২৮ কিলোমিটার রেলপথের মধ্যে স্টেশন হবে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া; কক্সবাজারের চকরিয়া, ডুলাহাজারা, ঈদগাহ, রামু, সদর ও উখিয়া এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের