21 C
আবহাওয়া
১২:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ তালিকায় চতুর্থ

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ তালিকায় চতুর্থ

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ তালিকায় চতুর্থ

বিএনএ, ঢাকা: বায়ু দূষণের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ু দূষণ সূচকে ঢাকার বাতাসের স্কোর আজ ১৭৭। বাতাসের এই মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এসময় বায়ু দূষণে তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের শহর দিল্লী। বায়ু দূষণ সূচকে ৩০৬ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’। তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ ও পাকিস্তানের লাহোর। দুটি শহরের বাতাসের মানই ২৩৬ যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে বুধবার সকাল ৯টায় ঢাকার সবচেয়ে দূষিত এলাকা ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা। সূচকে এই এলাকার বাতাসের মান ২৬২। ২০২ স্কোর নিয়ে এর পরেই রয়েছে আরামবাগের অবস্থান। গুলশান লেক পার্ক, সাভারের হেমায়েতপুর, গুলশান ২ আইসিডিডিআরবি এলাকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স