32 C
আবহাওয়া
৬:০৫ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » শাটল ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারী ভিক্ষুকের

শাটল ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারী ভিক্ষুকের

শাটল ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারী ভিক্ষুকের

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে মনুজা বেগম (৭০) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে নগরের কদমতলী রেলগেট পোস্তার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনুজা বেগমের স্বামী-সন্তান কেউ নেই। তিনি রেলওয়ের পাশের একটি বস্তিতে থাকতেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে রেলগেট সংলগ্ন এলাকায় শাক তুলতে আসেন মনুজা বেগম নামের ওই ভিক্ষুক।

রেললাইন পাড় হতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/আমিন

 

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল