24 C
আবহাওয়া
১২:০৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মার্কিন যুদ্ধজাহাজকে নিষিদ্ধ করলো সলোমন দ্বীপপুঞ্জ

মার্কিন যুদ্ধজাহাজকে নিষিদ্ধ করলো সলোমন দ্বীপপুঞ্জ


বিএনএ, বিশ্বডেস্ক : সলোমন দ্বীপপুঞ্জ মার্কিন যুদ্ধজাহাজের প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করেছে। দ্বীপ রাষ্ট্রটি বলেছে, এখন থেকে আর কোনো বিদেশী যুদ্ধজাহাজ বিনা অনুভূতিতে সলোমন  দ্বীপপুঞ্জের পানিসীমায় প্রবেশ করতে পারবে না; প্রবেশ করতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে।

সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রীর অফিস থেকে মঙ্গলবার (৩০ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আমাদের বন্ধুদেরকে অনুরোধ করছি যাতে সলোমন দ্বীপপুঞ্জের বন্দরে তাদের সামরিক জাহাজ ভেড়ানোর আগে বিষয়টি পর্যালোচনা করার সুযোগ দেন এবং আমাদের নতুন প্রক্রিয়ার মধ্যে তারা সবকিছু করার চেষ্টা করে।”

সলোমন দ্বীপের প্রধানমন্ত্রী মানিসে সোগাভারে এসব কথা জানিয়েছেন। তিনি বিবৃতিতে আরো বলেছেন, এই সিদ্ধান্ত সমস্ত সামরিক যুদ্ধজাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মূলত এক্সক্লুসিভ অর্থনৈতিক জোনের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে নতুন এই প্রটোকল প্রক্রিয়া চালু করা হয়েছে।”

বিবৃতিতে বলা হয়েছে, দেশের পানিসীমায় বিদেশি জাহাজগুলোর প্রবেশের ব্যাপারে দুর্ভাগ্যজনক কিছু অভিজ্ঞতার কারণে এ সমস্ত সিদ্ধান্ত নিতে হয়েছে। বছরজুড়ে বিদেশি জাহাজগুলোর ক্ষেত্রে দেখা গেছে তারা ঢুকে পড়েছে। তবে কোন কোন দেশ এই ধরনের কাজ করেছে বিবৃতিতে তাদের নাম উল্লেখ করা হয়নি।

গত সপ্তাহে আমেরিকার কোস্ট গার্ড ‘অলিভার হেনরি’ নামে একটি জাহাজ সলোমন দ্বীপের বন্দরে ভিড়ানোর চেষ্টা করে কিন্তু অনুমতি দেয়া হয়নি। কিছুদিন আগে চীনের সঙ্গে সামরিক ও নিরাপত্তা চুক্তি করার পর সলোমন দ্বীপপুঞ্জ এমন শক্ত অবস্থানে গেল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার