বিএনএ, ডেস্ক : হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপি’র সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সমাবেশ শেষে সার্জিস আলমকে বহনকারী গাড়িটি পুলিশের প্রটোকলসহ পৌরসভা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের দিকে যাচ্ছিল। এ সময় গেটের সামনে অবস্থান নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা পানির বোতল ও ইটপাটকেল ছুড়তে শুরু করেন। বহরটি কিছুটা সামনে এগোতেই একটি ইট এসে সার্জিস আলমের গাড়ির কাচে আঘাত করে। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত স্থান ত্যাগ করে গাড়িবহরটি। ঘটনার পরপরই ছাত্রদলের কিছু কর্মীকে মিছিল নিয়ে ওই বহরের পেছনে ছুটতে দেখা যায়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটের পাঁচটি উপজেলায় পদযাত্রার ঘোষণা দিয়েছে এনসিপি। নির্ধারিত এই সূচির মধ্যে বৃহস্পতিবার কানাইঘাট ও ওসমানীনগরে তাদের পৃথক কর্মসূচি রয়েছে।
বিএনএ/ওজি
![]()

