27 C
আবহাওয়া
১১:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » গজনির নিয়ন্ত্রণ নিতে তালেবানরা মরিয়া

গজনির নিয়ন্ত্রণ নিতে তালেবানরা মরিয়া

গজনির নিয়ন্ত্রণ নিতে তালেবানরা মরিয়া

বিএনএ, ডেস্ক : আফগানিস্তানের গজনি শহর দখলের তালেবান যোদ্ধারা মরিয়া হয়ে উঠেছে। আফগান বাহিনীর সাথে মঙ্গলবার তাদের সংঘর্ষ হয়। এই হামলায় তারা বিস্ফোরক ব্যবহার করেছে। গজনিতে মঙ্গলবারের হামলায় কান্দাহার ও কাবুলকে সংযোগকারী হাইওয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। এই হামলার ঘটনা এমন সময় ঘটল যখন আফগানিস্তান থেকে বিদেশি সৈন্যরা আগামী তিন মাসেরও কম সময়ের মধ্যে চলে যেতে চাইছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আফগান বাহিনী নিয়ন্ত্রণ হারানো অঞ্চলে নিয়ন্ত্রণ ফিরে পাবার চেষ্টা চালাচ্ছে।গজনি প্রদেশে তালেবানের শক্তিশালী উপস্থিতি আছে।রাতারাতি বিভিন্ন দিক থেকে তালেবান যেভাবে আক্রমণ করেছে তার তীব্রতা ছিল অনেক বেশি।’

উল্লেখ্য, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন যে, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে তারা বাকি সব সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেবে। এরপর থেকেই আফগানিস্তানে সহিংসতা বেড়ে গিয়েছে।

বিএনএ/ওজি

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের