বিএনএ ডেস্ক: সিদ্ধিরগঞ্জ থানায় হত্যার অভিযোগে দায়ের করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জামিন চেয়ে আইভীর করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
সিদ্ধিরগঞ্জ থানায় ওই দুই মামলা দায়ের করা হয় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন । মামলা দুইটির একটিতে ২ মার্চ ও অন্যটিতে ১২ এপ্রিল তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এই দুই মামলায় কারাবন্দী সাবেক মেয়র আইভী রহমান অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে পৃথক আবেদন করেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু । সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভীর আরও ৫ মামলায় হাইকোর্টের দেয়া জামিনের বিষয়ে আগামী রোববার (৩ মে) আদেশ দেবেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
বিএনএ/শাম্মী
![]()

