26 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বাকলিয়ায় যৌথ অভিযানে সন্ত্রাসী মির্জা গ্রেপ্তার

বাকলিয়ায় যৌথ অভিযানে সন্ত্রাসী মির্জা গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এসকান্দর মির্জা (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি ফটিকছড়ি থানায় দায়ের করা একাধিক মামলার আসামি। বর্তমানে নগরীর বাকলিয়ায় নানা অপরাধে জড়িত।

বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর আশরাফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাকলিয়ার বাস্তুহারা এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে বাকলিয়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

পুলিশ জানায়, গ্রেপ্তার এসকান্দর মির্জা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের উত্তর রোসাংগিরী গ্রামের বাসিন্দা। তিনি মঙ্গল চাঁদ তালুকদার বাড়ির ফোরক আহমদের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, এসকান্দর মির্জা ফটিকছড়ি থানার জিআর-৭৪ নম্বর মামলাসহ একাধিক মামলার আসামি। ১৯৯৬ সালেও) বিরুদ্ধে একাধিক মামলা ছিলো।

স্থানীয়ভাবে তার বিরুদ্ধে বাকলিয়ার বাস্তহারাসহ বিভিন্ন এলাকায় কোটি কোটি টাকার জমি সংক্রান্ত বিরোধ ও দখল সংক্রান্ত অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বাকলিয়া থানা পুলিশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ