27 C
আবহাওয়া
১০:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বশেমুরবিপ্রবিতে জাতীয় সংবিধান দিবসের সেমিনার অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবিতে জাতীয় সংবিধান দিবসের সেমিনার অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবিতে জাতীয় সংবিধান দিবসের সেমিনার অনুষ্ঠিত

বিএনএ, বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতীয় সংবিধান দিবস-২০২২ উপলক্ষে সেমিনার ও কুইজ প্রতিযাগিতা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় আইন বিভাগের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে জাতীয় সংবিধান দিবস উদযাপনের অংশ হিসেবে ‘সংবিধানের মূলনীতি: বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের প্রতিফলন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন এবং আইন বিভাগের সভাপতি ড. মো: রাজিউর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব।  প্রবন্ধ উপস্থাপক হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার এসকে. এম. তোফায়েল হাসান।  সেমিনার সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক নাহিদা ছিদ্দিকা নীলা। এছাড়া এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রবন্ধ উপস্থাপক এসকে. এম. তোফায়েল হাসান বাংলাদেশের সংবিধান প্রণয়নের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।  তিনি বলেন, এই সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা ও গণতান্ত্রিক চেতনা ফুটে উঠেছে।  এছাড়া এই সংবিধানে বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

প্রধান অতিথি প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আমাদের দেশের জন্য একটি মানচিত্র উপহার দেননি, তিনি এ দেশের জন্য একটি সুন্দর সংবিধানও উপহার দিয়েছেন।  জাতির পিতা প্রণিত সংবিধানের মূলনীতিসমূহ এদেশের ঐক্য, সমৃদ্ধি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার চাবিকাঠি। তিনি তরুণ প্রজন্মকে জাতির পিতার আদর্শ ধারণ করে এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

সেমিনারের সভাপতি ড. মো: রাজিউর রহমান ৪ নভেম্বরকে বাংলাদেশের জাতীয় সংবিধান দিবস ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের সংবিধান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান।

উল্লেখ্য, এর আগে সকাল ১০টায় জাতীয় সংবিধান দিবস-২০২২ উদযাপন উপলক্ষে একাডেমিক ভবনের ৭২৩ নং কক্ষে কুইজ প্রতিযাগিতার আয়োজন করা হয়।  এছাড়া ৪ নভম্বর ২০২২ তারিখে সংবিধান দিবস উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ র‍্যালীর আয়োজন করা হয়।

বিএনএ/ফাহীসুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের