বিএনএ, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ‘নীলসাগর’ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ায় এ অঞ্চলের ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
স্টেশন মাস্টার সোহেল রানা বলেন, আজ সকালে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটির দিকে যাচ্ছিল। এ সময় ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইন থেকে সরে গিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা রয়েছে।
বিএনএ/শাম্মী
![]()

