বিএনএ, স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে হারিয়ে এশিয়াক জিতল ভারত। শেষ ওভারে জেতার জন্য ভারতের দরকার ছিল ১০ রান। বোলিংয়ে এসেছিলেন হারিস রউফ। তার ৪ বলেই ১৩ রান নিলেন তিলক বর্মা ও রিংকু সিং।
প্রথম বলে ২ রান নেওয়ার পর দ্বিতীয় বলে ছক্কা মেরে ম্যাচ ভারতের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিলক।
তৃতীয় বলে তিনি ১ রান নিয়ে স্ট্রাইক দেন রিংক সিংকে। রিংকু টুর্নামেন্টে নিজের প্রথম বল খেলতে নেমেই মিড অনের ওপর দিয়ে চার মারেন।
এর মধ্যে দিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতেরই থাকল। দলটি এ নিয়ে নবমবারের মতো মহাদেশের চ্যাম্পিয়ন হলো। সাতবার ওয়ানডে সংস্করণে, দুবার টি-টোয়েন্টি সংস্করণে।
দুবাইয়ে রোববার ত্রয়োদশ ওভারে ১ উইকেটে ১১৩ রানের ভালো অবস্থানে থেকে অন্তত ১৮০ রানে চোখ রাখছিল পাকিস্তান। কিন্তু ৩৩ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে গুটিয়ে যায় তারা পাঁচ বল বাকি থাকতে।
জবাবে ২০ রানে ৩ উইকেট হারালেও, তিলকের পঞ্চাশোর্ধ ইনিংসে দুই বল বাকি থাকতে জয়ের ঠিকানায় পৌঁছে যায় ভারত।
৫৩ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে ফাইনালের নায়ক তিলক। চারটি ছক্কা ও তিনটি চারে গড়া তার ইনিংসটি। দুটি করে চার ও ছক্কায় ২২ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে উল্লেখযোগ্য অবদান রাখেন শিভাম দুবে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৯.১ ওভারে ১৪৬ (ফারহান ৫৭, ফাখার ৪৬, সাইম ১৪, হারিস ০, সালমান ৮, তালাত ১, নাওয়াজ ৬, আফ্রিদি ০, ফাহিম ০, রউফ ৬, আবরার ১*; দুবে ৩-০-২৩-০, বুমরাহ ৩.১-০-২৫-২, ভারুন ৪-০-৩০-২, আকসার ৪-০-২৬-২, কুলদিপ ৪-০-৩০-৪, তিলাক ১-০-৯-০)
ভারত: ১৯.৪ ওভারে ১৫০/৫ (আভিশেক ৫, গিল ১২, সুরিয়াকুমার ১, তিলাক ৬৯*, স্যামসন ২৪, দুবে ৩৩, রিঙ্কু ৪*; আফ্রিদি ৪-০-২০-১, ফাহিম ৪-০-২৯-৩, নাওয়াজ ১-০-৬-০, রউফ ৩.৪-০-৫০-০, আবরার ৪-০-২৯-১, সাইম ৩-০-১৬-০)
ফল: ভারত ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

