26 C
আবহাওয়া
১০:৫৫ অপরাহ্ণ - অক্টোবর ৩১, ২০২৬
Bnanews24.com
Home » রামেকে করোনা ইউনিটে আরও ২ মৃত্যু

রামেকে করোনা ইউনিটে আরও ২ মৃত্যু

রামেক

বিএনএ, রাজশাহী : গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুই জনের মৃত্যু হয়েছে।  মৃতদের মধ্যে দুজনই উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল  শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে নাটোরের একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১০ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১০০ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৭০ টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৮ দশমিক ১৯ শতাংশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী