26 C
আবহাওয়া
৫:৪৩ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন

মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন

মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন

বিএনএ ঢাকা: মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত ডিপো থেকে সবুজ পতাকা নেড়ে ট্রেনের পরীক্ষামূলক চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে বহুল প্রতীক্ষিত মেট্রোরেল বাস্তবে রূপ পেতে আরও একধাপ এগিয়ে গেল।

ট্রেনটি ডিপো থেকে যাত্রা শুরু করে প্রথম চারটি স্টেশন অতিক্রম করে। এর মধ্যে উত্তরা উত্তর, উত্তরা সেন্ট্রাল, উত্তরা সাউথ হয়ে পল্লবী স্টেশনে গিয়ে ট্রেনটি আবার ফিরে আসে।

উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, হাসিনার অবদান, মেট্রোরেল দৃশ্যমান। আগামি বছর ডিসেম্বরে তরুণ প্রজন্মের মেট্রোরেল যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে চলাচল করতে পারবে। এর আগে পাঁচ মাস পরীক্ষামূলকভাবে যাত্রী ছাড়া চলবে বলে জানান তিনি। এর আগে মেট্রোরেল ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

বর্তমানে ঢাকার উত্তরা দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে ২ সেটের মোট ১২টি কোচ পৌঁছেছে। যার প্রথম সেটের ছয়টি ২১ এপ্রিল এবং দ্বিতীয় সেটের আরও ছয়টি কোচ ১ জুন ঢাকা পৌঁছায়। মেট্রোরেলে প্রতিটি সেটে থাকবে চারটি যাত্রীবাহী কোচ, দুই দিকে দুটি ইঞ্জিন।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বর্গমিটারে  আটজনের হিসাবে ব্যস্ততম সময়ে প্রায় ১৭০০ যাত্রী চলাচল করতে পারবেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এমআরটি-৬ সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৬১ দশমিক ৪৯ শতাংশ। প্রথম পর্যায়ের নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব হতে আগারগাঁও অংশের পূর্ত কাজ প্রায় শতভাগ শেষ হয়েছে বলে জানানো হয়।

দ্বিতীয় পর্যায়ের নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি হয়েছে প্রায় ৬০ শতাংশ। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি হয়েছে অর্ধেকের বেশি। এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে।

বিএনএনিউজ২৪/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর