31.4 C
আবহাওয়া
১:২২ অপরাহ্ণ - জুলাই ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ইসির সাথে বৈঠকে বসেছে জামায়াত

ইসির সাথে বৈঠকে বসেছে জামায়াত


বিএনএ, ঢাকা: আজ বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বাধীন ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। বেলা ১১টায় এই বৈঠক শুরু হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন, মিয়া গোলাম পরওয়ার, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মোয়াজ্জেম হোসেন হেলাল, অ্যাডভোকেট জসিম উদ্দীন সরকার এবং অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

এই বৈঠকে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ।

জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালার সংশোধন, নির্বাচন কমিশনে ‘বিএনপিপন্থি’ অতিরিক্ত সচিব নিয়োগ, সাতক্ষীতা-৪ আসনের জামায়েতের এমপির গাজী নজরুল ইসলামের বিষয়সহ আরও কয়েকটি বিষয়ে আলোচনা হতে পারে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ