22 C
আবহাওয়া
৬:২৮ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

বিএনএ, স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।  বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৪টা ১১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে অসিরা।

শেষ মুহূর্তে ইনজুরির কারণে আসতে না পারা নিয়মিত অধিনায়ক অ্যারোন ফিঞ্চসহ আট শীর্ষ তারকাকে ছাড়াই বাংলাদেশে খেলতে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

বিমানবন্দর থেকে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যায় সফরকারীরা। তিন দিনের কোয়ারেন্টিনের পর অনুশীলন শুরু করতে পারবে অস্ট্রেলিয়া।

জানা গেছে, অসি ক্রিকেটারদের বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন পার করে দেয়া হয়েছে। সবার পাসপোর্ট জীবাণুমুক্ত করে তিন দিন পর তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

এদিকে বাংলাদেশ দলও জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে সরাসরি হোটেলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছে। বাংলাদেশের ক্রিকেটারদেরও তিন দিন কোয়ারেন্টিন করতে হবে।

৩ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে ৪ আগস্ট। ৫ আগস্ট বিরতি। এরপর ৬ ও ৭ আগস্ট টানা দুদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৮ আগস্ট বিরতি দিয়ে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!