বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
রোববার (২৯ মার্চ) দুপুরে ওই কোল্ড স্টোরেজে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ ফায়ার স্টেশন থেকে কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ধাপে ধাপে ইউনিটের সংখ্যা বৃদ্ধি করা হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোল্ড স্টোরেজের ভেতরে কেউ আটকা পড়েছে কি না, তা উদ্ধারকারী দল খতিয়ে দেখছে। তবে তাৎক্ষণিক কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
বিএনএ/শাম্মী
![]()

