28 C
আবহাওয়া
৩:০৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চারদিন অব্যাহত থাকবে ১২টি অঞ্চলের শৈত্যপ্রবাহ

চারদিন অব্যাহত থাকবে ১২টি অঞ্চলের শৈত্যপ্রবাহ

চারদিন অব্যাহত থাকবে ১২টি অঞ্চলের শৈত্যপ্রবাহ

বিএনএ,ডেস্ক: দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে,যা আগামি চারদিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৮ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, গোপালগঞ্জ ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। আগামি ৭২ ঘন্টার মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।সোমবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

অন্যদিকে, চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। স্থবির হয়ে পড়েছে জেলার জনজীবন।সন্ধ্যায় ফাঁকা হয়ে যাচ্ছে গ্রাম-শহর।প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ।শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ও বয়স্ক রোগী ভর্তি হচ্ছে সবচেয়ে বেশি।গত তিনদিনে শতাধিক শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু