27 C
আবহাওয়া
১১:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » র‌্যাংকিয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

র‌্যাংকিয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

বাংলালিংক ও যমুনা ব্যাংককে সাকিবের লিগ্যাল নোটিশ

বিএনএ, স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ড র‌্যাংকিং তালিকার শীর্ষস্থান হারালেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিবকে পেছনে ফেলে শীর্ষস্থান ফিরে পেয়েছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি। ব্যাটারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে আফিফ হোসেন।

আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এ চিত্র ফুটে উঠেছে।

সাম্প্রতিকালে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি সাকিব ও নবি। সর্বশেষ এশিয়া কাপেই আন্তর্জাতিক ম্যাচ খেলেন তারা। গতরাতে শেষ হওয়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেননি সাকিব। সেই প্রভাব পড়েছে সাকিবের র‌্যাংকিংয়ে। ব্যাটারদের তালিকাতেও তিন ধাপ পিছিয়ে ৭৬তম স্থানে সাকিব।

২৪৩ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন সাকিব। আর ২৪৬ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন নবি।

টি-টোয়েন্টিতে ব্যাটার হিসেবে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে আফিফ। ৫০৩ রেটিং নিয়ে ৪০তমস্থানে উঠে এসেছেন তিনি। আরব আমিরাতের বিপক্ষে দুই ইনিংসে অপরাজিত ৭৭ ও ১৮ রান করে র‌্যাংকিংয়ে ছাপ রেখেছেন আফিফ।

সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ১১৫ রান করেছেন ভারতের সূর্যকুমার যাদব। এতে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন সূর্য। এক ধাপ করে অবনতি হয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করামের। বাবর তৃতীয় স্থানে ও মার্করাম চতুর্থস্থানে আছেন। ৮৬১ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী