27 C
আবহাওয়া
২:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মার্কিন ড্রোন হামলায় কাবুল বিস্ফোরণের পরিকল্পনাকারী নিহত

মার্কিন ড্রোন হামলায় কাবুল বিস্ফোরণের পরিকল্পনাকারী নিহত

মার্কিন ড্রোন হামলায় নিহত কাবুল বিস্ফোরণের পরিকল্পনাকারী

বিএনএ, বিশ্বডেস্ক : কাবুল বিমানবন্দরে জোড়া হামলার পরিকল্পনাকারীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে হামলায় কমপক্ষে ১৭৫ জন আফগান নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা নিহত হওয়ার এক দিন পর ড্রোন হামলা চালিয়ে আইএসের ‘পরিকল্পনাকারীকে’ হত্যা করা হয়।

শনিবার (২৮ আগস্ট) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চালে ড্রোন হামলা চালিয়ে ‘পরীকল্পনাকারীকে’ হত্যা করা হয়েছে।

যুক্তরাষ্ট্র বলছে, প্রাথমিক তথ্য বলছে, নানগাহারে যে ব্যক্তিকে লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়েছে, তার মৃত্যু হয়েছে। এ হামলায় কোন বেসামরিক ব্যক্তি নিহত হয়নি বলেও যুক্তরাষ্ট্র জানাচ্ছে।
আইএস গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে হামলার দাবি করেছিল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে কাবুলে হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিলেন এবং তিনি নিশ্চিত করেছিলেন যে আইএস এই বোমা হামলা চালিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের