বিএনএ, বিশ্বডেস্ক : মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চির সাজা কমিয়েছে দেশটির জান্তা সরকার। ২৭ বছরের যাবজ্জীবন কারাদণ্ডে সাড়ে ৪ বছর সাজা কমানো হয়েছে। খবর রয়টার্স।
প্রতিবেদন বলছে, এতে তার সাজা কমে দাঁড়ালো সাড়ে ২২ বছরে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে আটক আছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি, জান্তার বিরুদ্ধে উস্কানি, নির্বাচনী ও রাষ্ট্রীয় গোপনীয় আইন লঙ্ঘনসহ বেশ কিছু অভিযোগ আনে জান্তা সরকার।
এ পর্যন্ত বিভিন্ন মামলায় ২৭ বছরের সাজা ভোগ করছেন সু চি। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছেন সু চি।
গত বছর তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তার ছেলে কিম অ্যারিস। সুচির শারীরিক অবস্থার অবনতি এবং সে সম্পর্কে কোনো তথ্য না পাওয়ার অভিযোগও করেন তিনি।
এমনকি সু চির বেঁচে থাকা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তার ছেলে। এবিষয়ে গভীর উদ্বেগ জানায় জাতিসংঘও।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

