27 C
আবহাওয়া
৩:০৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন


বিএনএ, ঢাকা : বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ৬টা ২৫ মিনিটে  রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাণিজ্য মন্ত্রণালয় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

মাহবুবুর রহমান ১৯৯৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিসের (কাস্টমস ও এক্সাইজ) ১৩তম ব্যাচে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের অধীনে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি বিভিন্ন কাস্টম হাউস, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি এসব গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন