27 C
আবহাওয়া
৫:০৯ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েল-লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

ইসরায়েল-লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের


বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে তিনি জানান।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার ‘চমৎকার’ আলোচনা হয়েছে। দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।’

তিনি আরও জানান, স্থায়ী শান্তি নিশ্চিত করতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে ইসরায়েল ও লেবাননের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে চলতি সপ্তাহে ওয়াশিংটনে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসে ইসরায়েল ও লেবানন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ