30 C
আবহাওয়া
৯:০৫ অপরাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়ার কোনো শঙ্কা নেই: ধর্মমন্ত্রী

হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়ার কোনো শঙ্কা নেই: ধর্মমন্ত্রী


বিএনএ, ঢাকা : হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়ার কোনো শঙ্কা নেই। এজন্য হজ ফ্লাইট ও হজ কার্যক্রম বিন্দুমাত্র ব্যাহত হবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শুক্রবার (১৭ এপ্রিল) আশকোনার হজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

ধর্মমন্ত্রী বলেন, হজের খরচ কমানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ আছে। আগামী বছর থেকে আরও সুলভ হজযাত্রা কার্যকর হবে।

তিনি আরও বলেন, হজ ব্যবস্থাপনা নিয়ে চেষ্টার কোন ত্রুটি নেই। ব্যবস্থাপনা সঠিক না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্যাম্পের মশার সমস্যা ও হাজীদের থাকার ব্যবস্থাপনার ত্রুটি নিরসনের আশ্বাস দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান এয়ারপোর্টে হজ ফ্লাইট উদ্বোধনের আগে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করার ইচ্ছে প্রকাশ করেছেন বলেও জানান ধর্মমন্ত্রী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ