33.3 C
আবহাওয়া
৫:১৫ অপরাহ্ণ - জুলাই ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় সাংবাদিকদের সাথে এমপি মজনু’র মতবিনিময়

ছাগলনাইয়ায় সাংবাদিকদের সাথে এমপি মজনু’র মতবিনিময়


বিএনএ, ডেস্ক : ছাগলনাইয়ায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

সোমবার বিকেলে সংসদ সদস্যদের উপজেলা পরিষদ পরিদর্শন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আবু তাহের, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর বিএ, সাংবাদিক জাহাঙ্গীর কবির লিটন, মোহাম্মদ শেখ কামাল, জাকের হায়দার সুমন, নুরুজ্জামান সুমন, আবুল হাসান, এবিএম নিজাম উদ্দিন, আউয়াল চৌধুরী, নজরুল ইসলাম, আরিফ মোহাম্মদ মোদাচ্ছের হোসেন, মোঃ কামরুল হাসান, মিলন খন্দকার, কাজী নুরুল আলম নিলু, পিনু শিকদার, নিজাম উদ্দিন মজুমদার সজিব, মাসুম বিল্লাহ প্রমুখ।

এ সময় ফেনী-১ এর এমপি রফিকুল আলম মজনু বলেন এলাকার মানুষ আমাকে নির্বাচিত করেছেন এলাকার উন্নয়নের জন্য কাজ করার জন্য।  ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা অনেক রাস্তাঘাট করেছি। বিগত ১৬ বছর তেমন কোনো উন্নয়ন আমার চোখে পড়ে নাই।ইতিমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন।

তিনি আরও বলেনবাংলাদেশে ১০ টি ক্রীড়া পল্লী হচ্ছে যেহেতু মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত এলাকা ফেনী ১ এখানে একটি ক্রীড়া পল্লী হবে। এতে এলাকার পরিবেশ সুন্দর হবে।নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে। আমরা আশা করি তারা জাতীয় ভাবে ভূমিকা রাখতে পারবো।

বিএনএ/ আরিফ মোহাম্মদ মোদাচ্ছের হোসেন

Loading


শিরোনাম বিএনএ