বিএনএ বিশ্বডেস্ক: আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করতে পারে রাশিয়া । শুক্রবার (২৭ মার্চ) এ বিষয়ে খসড়া সিদ্ধান্ত তৈরি করতে জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক। এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত চালু থাকতে পারে বলে জানিয়েছে সরকারি সংবাদমাধ্যম তাস
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার বলেন, বিদেশে রাশিয়ার জ্বালানির চাহিদা অনেক বেশি। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এর ফলে তেলের দাম ওঠানামা করছে।
তিনি আরও বলেন, দেশটিতে এখন তেল পরিশোধনের পরিমাণ গত বছরের মতোই আছে। তাই দেশের ভেতরে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে। এটাই আমাদের এখন প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, গত বছর ইউক্রেনের হামলায় রাশিয়ার কিছু তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন জ্বালানির চাহিদাও বেড়ে যায়। এ কারণে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া আগেও কয়েকবার পেট্রোল ও ডিজেল রপ্তানি বন্ধ করেছিল।
বিএনএ/শাম্মী
![]()

