27 C
আবহাওয়া
৬:০৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজশাহীতে দুটি বাসে আগুন দিল দুর্বৃত্তরা

রাজশাহীতে দুটি বাসে আগুন দিল দুর্বৃত্তরা

রাজশাহীতে দুটি বাসে আগুন দিল দুর্বৃত্তরা

বিএনএ, রাজশাহী : রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী নগরের নওদাপাড়া ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ওই আগুন পাশে থাকা আরেকটি বাসে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বাস দুটি টার্মিনালে টানা ৯ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাসের চাকার আশপাশে ঘাস গজিয়েছে। ওই জায়গায় কেউ গিয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ