21 C
আবহাওয়া
১২:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » অবশেষে বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান

অবশেষে বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান


বিএনএ ডেস্ক: অবশেষে বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান। আগামী ২ মার্চ সকাল ১১টায় স্থগিত থাকা কবি মোহন রায়হানের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়। এতে কবিতা ক্যাটাগরিতে কবি মোহন রায়হান মনোনীত হন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে মোহন রায়হানকে পুরস্কার দেয়নি বাংলা একাডেমি।

মোহন রায়হান তার নিজের ফেসবুক আইডিতে জানান, ‘এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়), আমাকে প্রদান করা হয়েছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে।’ এ প্রসঙ্গে বাংলা একাডেমি জানায়, মনোনয়নের পর তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় সাময়য়িকভাবে পুরস্কার স্থগিত করা হয়েছে। এরপর সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহলে সমালোচনার পর মোহন রায়হানকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিলো বাংলা একাডেমি।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স