26 C
আবহাওয়া
৬:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » করোনা থেকে সুস্থ ৯ কোটি

করোনা থেকে সুস্থ ৯ কোটি

বিশ্বে করোনায় আক্রান্ত ১৩ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ছাড়াল

বিএনএ, বিশ্ব ডেস্ক : বিশ্বব্যাপী করোনার সংক্রমণ এখনো অব্যাহত রয়েছে। কিছুতেই থামানো যাচ্ছেনা এর ব্যাপকতা। এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ কোটি ৪৩ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৫ লাখ ৩৬ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার ৯৫১ জন এবং মৃত্যু হয়েছে ২৫ লাখ ৩৬ হাজার ৭১১ জনের। সুস্থ হয়েছেন ৮ কোটি ৯৯ লাখ ২১ হাজার ২৫৮ জন।

করোনায় সংক্রমণ ও মৃত্যুর বিবেচনায় যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯২ লাখ ২ হাজার ৮২৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৬৬৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১০ লাখ ৯৬ হাজার ৪৪০ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৮৭ জন।

আক্রান্তে তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৫ লাখ ১৭ হাজার ২৩২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৪ হাজার ২৬৩ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৩৪ হাজার ৭২০ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮৫ হাজার ৭৪৩ জন।

আক্রান্ত ও মৃত্যুর হিসাবে পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ লাখ ৭০ হাজার ৫১৯ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২২ হাজার ৭০৫ জন।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের