23 C
আবহাওয়া
৪:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ

খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ


বিএনএ, খুলনা: খুলনার বটিয়াঘাটায় সোহেল শেখ (৩৪) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক সোহেল শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।

খবর পেয়ে বটিয়াঘাটা থানার ওসি ও স্থানীয় বাইনতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

খুলনা জেলা পুলিশের এএসপি আবির সিদ্দিক শুভ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় সোহেল শেখ বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মোটরসাইকেলে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তার শরীরের ডানদিকে হাতে ও পেটে গুলি লাগে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ