34 C
আবহাওয়া
৮:০৫ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » মাটিরাঙ্গায় ২৭ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

মাটিরাঙ্গায় ২৭ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ


বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় সরকা‌রি শুল্ক ফা‌ঁকি দি‌য়ে অবৈধ প‌থে আসা বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি ও থ্রিপিচ জব্দ করেছে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। যার বর্তমান বাজার মূল্য ২৭ লাখ টাকা।

বুধবার ( ২৬ এপ্রিল ) রাতে সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের পশ্চিম চালিতাছড়া নামক স্থান থেকে ১৫ বস্তা ভারতীয় মালামাল জব্দ করা হয়। খেদাছড়া ব্যাটালিয়ন অধীনস্থ চালিতাছড়া বিওপি’র কমান্ডার না. সুবে. মো. রমজান আলী আইজিপিএসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জব্দকৃত মালামালের ম‌ধ্যে রয়ে‌ছে ভারতীয় বিভিন্ন প্রকার ১৭১টি শাড়ি এবং ৩২৪টি থ্রি-পিচ। যার বর্তমান বাজার মূল্য ২৭ লাখ টাকা।

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ জানান, বিজিবি কর্তৃক জব্দকৃত শাড়ি এবং থ্রি-পিচগুলো অমোচনীয় কালি দ্বারা “ত্রাণ কাজে ব্যবহৃত, বিক্রির জন্য নহে” সীল ব্যবহার করে সীতাকুণ্ড কাস্টমস অফিসের মাধ্যমে যথাযথ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়ে‌ছে।

বিএনএ/আনোয়ার, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর