বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় এক লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।একই সময়ে আরও হাজার হাজার বিদেশি নাগরিকের ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত বিশেষ সুবিধাও বাতিল করা হয়েছে।
দপ্তরের তথ্য অনুযায়ী, অপরাধে জড়ানো, ভিসার শর্ত ভঙ্গ, জালিয়াতি, সহিংসতায় উসকানি এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি, এসব কারণে বিপুলসংখ্যক ভিসা বাতিল করা হয়েছে। হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধও ভিসা বাতিলের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণে ব্যাপক অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে বৈধ ভিসা থাকা ব্যক্তিদেরও দেশ থেকে ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে। এবার বিপুলসংখ্যক ভিসা বাতিলের মধ্য দিয়ে প্রশাসনের কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে।
বিএনএ/ওজি
![]()

