33.8 C
আবহাওয়া
২:৩৩ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৬
Bnanews24.com
Home » ঈদে মিলাদুন্নবী কবে হবে জানা যাবে বৃহস্পতিবার

ঈদে মিলাদুন্নবী কবে হবে জানা যাবে বৃহস্পতিবার


বিএনএ ঢাকা:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে উদযাপিত হবে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেটি জানা যাবে। এ দিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হবে।  বুধবার (১২ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানাতে বলা হয়েছে। এ জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে ফোন বা ফ্যাক্স করা যাবে। সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) জানানো যাবে।

এদিন ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখাসংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে। একই সঙ্গে ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণ করা হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ