32 C
আবহাওয়া
৮:১৬ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৬
Bnanews24.com
Home » সত্তরোর্ধ্ব বিধবা বোচন বিবি পেলেন সংসদ সদস্য মজনুর আর্থিক অনুদান

সত্তরোর্ধ্ব বিধবা বোচন বিবি পেলেন সংসদ সদস্য মজনুর আর্থিক অনুদান


বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়ার সত্তরোর্ধ বিধবা বোচন বিয়া’কে ফেনী-১ আসনের সাংসদ রফিকুল আলম মজনু’র পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়ন’র মধ্যম শিলুয়া গ্রামের ৭৮ বছর বয়সী বিধবা বোচন বিয়া’কে সাংসদ মজনু’র নির্দেশে অনুদান প্রদান করেন সাংসদের একান্ত সচিব জাফর হোসেন মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বিএ, পাঠাননগর ইউনিয়ন বিএনপির আহবায়ক সরোয়ার হোসেন, সদস্য সচিব কাজী সেলিম, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এসময় ফেনী-১ সাংসদের একান্ত সচিব জাফর হোসেন মজুমদার বলেন, মিডিয়ার মাধ্যমে ৭৮ বছর বয়সী বিধবা বোচন বিয়া বিধবা ভাতার কার্ড না পাওয়ার বিষয়ে জানতে পেরেছি এবং মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টিগোচর হয়েছে। বোচন বিয়ার এনআইডি কার্ড না হওয়ার কারনে বয়স্ক ভাতার কার্ড থেকে তিনি বঞ্চিত। এমপি মহোদয়ের নির্দেশে উপজেলা প্রশাসন এবং নির্বাচন অফিসের মাধ্যমে বোচন বিয়া’কে ভোটার আইডি কার্ড করে বয়স্ক ভাতার কার্ড করে দেয়া হবে বলে আশ্বাস দেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে ৭৮ বছর বয়সেও বিধবা ভাতার কার্ড পায়নি বোচন বিয়া শিরোনামে সংবাদ প্রকাশ হলে সাংসদ রফিকুল আলম মজনু’র দৃষ্টিগোচর হয়।

বিএনএনিউজ/আরিফ মো:মোদাচ্ছের হোসেন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ