23 C
আবহাওয়া
১০:০২ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় মৃত্যু ৯; শনাক্ত ৮৬৪

করোনায় মৃত্যু ৯; শনাক্ত ৮৬৪

করোনায় মৃত্যু

বিএনএ ডেস্ক, ঢাকা: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৯ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৬৪ জনের শরীরে।

দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩৩ জন। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জনে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। সেখানে শনাক্তের হার ৪ দশমিক ০১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৬৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন। মৃত ৯ জনের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ৫, রাজশাহীতে ৩ ও খুলনা বিভাগে ১ জন মারা গেছেন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স