27 C
আবহাওয়া
৫:৪৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে র‌্যাব কর্মকর্তাকে হত্যা মামলায় গ্রেপ্তার আরও ২

চট্টগ্রামে র‌্যাব কর্মকর্তাকে হত্যা মামলায় গ্রেপ্তার আরও ২


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় র‌্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় করা মামলায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান,  রোববার ও সোমবার রাতে নগরীর খুলশী এবং বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— চাঁদপুর জেলার শাহরাস্তি নরুমপুর এলাকার শাহজাহান মোল্লা ওরফে দেলোয়ার হোসেনের ছেলে মিজান (৫৩) এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে মামুন (৩৮)।

গত ২২ জানুয়ারি জাহিদ, ইউনুস ও আরিফ নামে তিনজনকে গ্রেপ্তারের কথা জানান সীতাকুণ্ড থানার ওসি মো. মাহিনুল ইসলাম।

র‌্যাব কর্মকর্তা এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদেও ভিত্তিতে চট্টগ্রাম নগরীর খুলশী থানার ইস্পাহানি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মিজানকে গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মামুনকে। তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব নিহত হন। এ ঘটনায় আরো তিনজন র‌্যাব সদস্য গুরুতর আহত হন। আহতরা বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন।

এ ঘটনায় ২১ জানুয়ারি রাতে র‌্যাব-৭ এর ডিএডি পদমর্যাদার একজন কর্মকর্তা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ