Home » প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার আলমগীর
প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার আলমগীর
বিএনএ, ঢাকা: ঋণ খেলাপির অভিযোগে নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি। সারোয়ার আলমগীর রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন ঋণ খেলাপির অভিযোগে আপিল দায়ের করে। শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বাতিল করেন। এরপর তিনি প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যান।