29 C
আবহাওয়া
৮:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » হাইতিতে ১৪ পুলিশ কর্মকর্তার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ

হাইতিতে ১৪ পুলিশ কর্মকর্তার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ


বিএনএ বিশ্বডেস্ক : হাইতিতে চলতি মাসে অপরাধী চক্রের হাতে ১৪ পুলিশ কর্মকর্তা মারা গেছে। সহকর্মীদের হত্যার প্রতিবাদে দেশটির বিদ্রোহী পুলিশ কর্মকর্তা রাস্তায় বিক্ষোভ করেছে । বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্সে এ ঘটনা ঘটে। বিক্ষোভে ১০০ জনেরও বেশি কর্মকর্তা অংশ নেন।
এ সময় পুলিশ হত্যাকাণ্ডে ব্যবস্থা না নেওয়ার জন্য বিক্ষুব্ধ কর্মকর্তারা সরকারকে দায়ী করেন। তারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। সিসিটিভি ক্যামেরা ভেঙে দেন এবং যানবাহনে ভাঙচুর করেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বেশ কয়েকজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙ্গে ফেলেন এবং পরে হাইতির আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করেন।
হাইতির ন্যাশনাল পুলিশ জানিয়েছে, শুধুমাত্র গত সপ্তাহের বুধবারই বন্দুকযুদ্ধে সাত কর্মকর্তা নিহত হয়েছেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল