25 C
আবহাওয়া
১০:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দিনাজপুরে ২ জনকে হত্যার জেরে ৩০ বাড়িতে আগুন

দিনাজপুরে ২ জনকে হত্যার জেরে ৩০ বাড়িতে আগুন

দিনাজপুরে ২ জনকে হত্যার জেরে ৩০ বাড়িতে অগুন

বিএনএ: দিনাজপুরের ঘোড়াঘাটে ২ জনকে হত্যার জেরে অভিযুক্তের বাড়িসহ আশেপাশের অন্তত ৩০টি বাড়িতে অগুন দিয়েছে বিক্ষুব্ধরা। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার খোদাদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘোড়াঘাট ও পলাশবাড়ী ফায়ার সার্ভিস সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, একই এলাকার ওমর আলী সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে গতকাল সকালে উপজেলার চুনিয়াপাড়া চারমাথা মোড়ে দুপক্ষের সংঘর্ষে ওই এলাকার মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন (২৫) নিহত হন।

এ ঘটনায় মামলা হলে পুলিশ ওমর আলী, তার স্ত্রী মোমেতা বেগম ও পুত্র সামিরুলকে গ্রেপ্তার করে।

ময়নাতদন্তের পর বৃহস্পতিবার দুপুরে নিহতদের জানাজা হয়। জানাজা শেষে দাফনের পর উত্তেজিত জনতা খোদাদাদপুরে ওমর আলীর বাড়িসহ আশপাশের অন্তত ৩০টি বাড়িতে অগুন দেয়। আগুনে বাড়ির আসবাবপত্র, মোটরসাইকেল ও কয়েকটি বাড়ির ধানের গোলা পুড়ে গেছে বলে জানা গেছে।

ওসি আবু হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি র‌্যাব টহল দিচ্ছে। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হকও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

মনোয়ার ও রাকিবের পরিবারের সঙ্গে ওমর আলীর পরিবারের ২৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার (২৫ জানুয়ারি) সকালে ওই জমিতে ২ পক্ষ ধারালো অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মনোয়ার নিহত হন এবং আহত অবস্থায় রাকিবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের