27 C
আবহাওয়া
৩:৫৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » দেশের সম্পদ গুটিকয়েক লোকের হাতে কেন্দ্রীভূত-শেখ বশির

দেশের সম্পদ গুটিকয়েক লোকের হাতে কেন্দ্রীভূত-শেখ বশির

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

চট্টগ্রাম: বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ‘অতীতে দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। দেশের সম্পদ গুটিকয়েক লোকের হাতে কেন্দ্রীভূত হয়েছে। ব্যাপক দুর্নীতির মাধ্যমে সমস্ত অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, যা দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে।’

উপদেষ্টা বুধবার(২৫ ডিসেম্বর) চট্টগ্রামের এক হোটেলে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (আইসিএমএবি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি জুলাই গণ-অভ্যুত্থানের দুই সহস্রাধিক শহিদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় প্রবৃদ্ধির জন্য ব্যবস্থা গ্রহণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি অন্তর্র্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে। এ সময় তিনি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এবং বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলি হোসেন আকবর আলী।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ