বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছেন। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক কর্মসূচি দাবি করে মিছিলটি বের করা হয়।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার একলাশপুর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে মিছিল করছেন। এ সময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় তাদের।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একলাশপুর টার্ফের পাশের সড়ক থেকে মিছিল নিয়ে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ওঠেন। কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মিছিলে ব্যবহৃত একটি ব্যানার ও লাঠি জব্দ করে এবং এ ঘটনায় ৮জনকে আটক করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।’
বিএনএ/শাম্মী
![]()

