32 C
আবহাওয়া
৩:০৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মেট্রোলাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

মেট্রোলাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু


বিএনএ, ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারী নিহত হয়েছেন।রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রোস্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আজ (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিক থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেক ৪০ বছর। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তেজগাঁও জোনের এডিসি ফজলুল করিম  বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা সোয়া ১২টার দিকে বিরাট আকারের বিয়ারিং প্যাডটি ছিটকে পড়ে। এ সময় ফুটপাত দিয়ে ওই তরুণ ব্যাগ কাঁধে হেঁটে যাচ্ছিলেন। প্যাডটি তার মাথায় আঘাত করে পাশের একটি চাপ-শিঙাড়ার দোকানে আঘাত করে। এতে ওই দোকানের সামনের কাঁচ ভেঙে দুইজন আহত হন। আর মাথায় আঘাত লাগা ওই তরুণ ঘটনাস্থলেই তাৎক্ষণিক মারা যান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ