29 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » করোনা : আরও ১ মৃত্যু, শনাক্ত ১৯৬ (২৬ আগস্ট ২০২২)

করোনা : আরও ১ মৃত্যু, শনাক্ত ১৯৬ (২৬ আগস্ট ২০২২)

করোনায় একদিনে ১৩৯৬ মৃত্যু

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭২১টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা পজিটিভ রিপোর্ট আসে ১৯৬ জনের। শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৪০ জন ঢাকা বিভাগের, ২ জন ময়মনসিংহ বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, ২৩ জন রাজশাহী বিভাগের, ১ জন রংপুর বিভাগের, ২ জন বরিশাল বিভাগের ও ১৬ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১০ হাজার  ৯৪৪ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩২১ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল