বিএনএ,ঢাকা: সিরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন।শনিবার (২৫ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব সিরিয়ার সঙ্গে রাজধানীকে সংযুক্তকারী ৪০০ কিলোমিটারেরও দীর্ঘ মহাসড়কটির আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিল আর অপরটিতে ছিল বেসামরিক যাত্রীরা।
সানার খবর অনুযায়ী, গুরুতর আহতদের দ্রুত হমসের সামরিক হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে কয়েকটি হেলিকপ্টারও পাঠানো হয়।
গত বছরের অক্টোবরে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়া মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, ২০২৫ এর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে দুই হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
বিএনএ/ওজি
![]()

