27.5 C
আবহাওয়া
১০:৫২ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সেপ্টেম্বরে আমিরাতে বসছে এশিয়া কাপ

সেপ্টেম্বরে আমিরাতে বসছে এশিয়া কাপ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ।

শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি একথা জানান।

তিনি লিখেন, ‘সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ২০২৫ এশিয়া কাপের তারিখ নিশ্চিত করতে পেরে আমি আনন্দিত। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।’

আগামী এশিয়া কাপে ৮ দল বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান অংশগ্রহণ করবে।

আগামী বছর ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এ বছরের এশিয়া কাপ ২০ ওভারের ফরম্যাটে হবে।

গত মে মাসে সামরিক সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। এরপরই এশিয়া কাপ নিয়ে জটিলতা শুরু হয়। গত বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫