26 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রথম নারী প্রধান বিচারক পেল দক্ষিণ আফ্রিকা

প্রথম নারী প্রধান বিচারক পেল দক্ষিণ আফ্রিকা

প্রথম নারী প্রধান বিচারক পেল দক্ষিণ আফ্রিকা

বিএনএ, বিশ্ব ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রথম প্রধান নারী বিচারক হিসেবে নিযুক্ত হলেন মান্দিসা মায়া। বৃহস্পতিবার (২৫ জুলাই) দেশটির রাষ্ট্রপতি সিরিল রামাফোসা তাকে প্রধান বিচারপতি নিযুক্ত করেন।

৬০ বছর বয়সী মায়া বর্তমান প্রধান বিচারক রেমন্ড জোন্ডোর স্থলাভিষিক্ত হবেন। রেমন্ড জোন্ডোর সাংবিধানিক আদালতের বিচারক হিসাবে মেয়াদ শেষ হবে আগস্টের শেষের দিকে।

প্রেসিডেন্ট রামাফোসা গত ফেব্রুয়ারিতে মায়ার মনোনয়নের পর জুডিশিয়াল সার্ভিস কমিশন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২২ সালে জুডিসিয়াল সার্ভিস কমিশন মান্দিসা মায়াকে প্রধান বিচারকের জন্য সুপারিশ করলেও শেষ পর্যন্ত তিনি বাদ পড়েছিলেন। রামাফোসা তার পরিবর্তে ৬৪ বছর বয়সী জোনডোকে বেছে নিয়েছিলেন।

তিন সন্তানের মা মান্দিসা মায়া বর্তমানে জোনডোর ডেপুটি হিসেবে আছেন। দেশটির শীর্ষ আদালতের ১০ স্থায়ী বিচারকের মধ্যে চার নারীর একজন তিনি।

বিশ্বের অন্যতম প্রগতিশীল সংবিধানের দেশ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ অনেক বেশি। জাতীয় পরিষদের স্পিকার ও তার ডেপুটি সহ ৪০ শতাংশেরও বেশি আইন প্রণেতা নারী।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের