27 C
আবহাওয়া
১২:২৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ায় চিংড়িতে জেলি লাগানো ও কারেন্ট জাল বিক্রির দায়ে জরিমানা 

সাতকানিয়ায় চিংড়িতে জেলি লাগানো ও কারেন্ট জাল বিক্রির দায়ে জরিমানা 

সাতকানিয়া উপজেলার ভ্রাম্যমাণ আদালত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার ভ্রাম্যমাণ আদালত কারেন্ট জাল বিক্রি এবং চিংড়িতে অবৈধভাবে জেলির লাগানোর অপরাধে ৬ জন ব্যবসায়িকে সর্বমোট ৪৫হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার(২৫ জুলাই) এক অভিযানে কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া বাজারে ও কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিসেস ফাতেমা-তুজ-জোহরা।

আদালত সূত্র জানায়, কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া বাজারে অবৈধভাবে মাছ ধরার কারেন্ট জাল বিক্রির করার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তিনজন ব্যবসায়িকে মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়।

জোটপুকুরিয়া বাজারে
জোটপুকুরিয়া বাজারে  ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। 

কেঁওচিয়া ইউনিয়নে কেরানীহাট বাজারে চিংড়িতে অবৈধভাবে জেলির উপস্থিতি পাবার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩জন ব্যবসায়িকে মোট ২৫হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৪ কেজি চিংড়ি জব্দ করা হয়।

সবার উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় ও চিংড়িসমূহ মাটিতে পুঁতে ফেলা হয়।  অভিযানে সাতকানিয়া উপজেলা মৎস্য অফিসার সৈকত শর্মা সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ, এসএমএনকে, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ