32 C
আবহাওয়া
৫:১৮ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৬
Bnanews24.com
Home » এনআইডির নতুন মহাপরিচালক আনোয়ার পাশা

এনআইডির নতুন মহাপরিচালক আনোয়ার পাশা


বিএনএ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা।

রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ারকে এনআইডির ডিজি হিসেবে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো।

এর আগে গত ১৩ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সাবেক মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ